পূর্বধলা, (নেত্রকোনা) সংবাদদাতা:
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) আজ (১০ জুলাই) বুধবার বিকেলে পূর্বধলা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান’র সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরন করেন ১৬১, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম,পূর্বধলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আব্দুল্লাহ আল আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনি রানী কর্মকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন মালু, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক আহনাফ হোসেন, পূর্বধলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুজ্জামান রাফি সহ জনপ্রতিনিধি,সাংবাদিক ও দর্শক। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপ সহকরি কৃষি কর্মকর্তা উদ্ভিদ সংরক্ষন মো: রফিকুল ইসলাম সবুজ।
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেে
উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোল না হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। পরে ট্রাইবেকারে ৭-৬ গোলে ধলামূলগাও ইউনিয়ন পরিষদ একাদশ কে পরাজিত করে পূর্বধলা সদর ইউনিয়ন বিজয়ী হয়। উক্ত টুর্নামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন পূর্বধলা প্রেস ক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন ও পূর্বধলা জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সৈয়দ মেহেদী হাসান জাহাঙ্গীর। আজকের খেলায় রেফারি ছিলেন মাহফুজুর রহমান টুটুল, সহকারীর রেফারি ছিলেন আবু রায়হান ও আরিফুর রহমান।





