দুর্ঘটনা

পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ ফেব্রুয়ারি, ২০২১

নেত্রকোণার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে রেখা আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) সকালে জারিয়া-ময়মনসিংহ রেলপথের খলিশাউড় ইউনিয়ন পরিষদের সামনে ধারা নামক স্থানে এ দ‍ুর্ঘটনাটি ঘটে। সে উপজেলার ঐ ইউনিয়নের জাওয়ানি গ্রামের বাসিন্দা।

গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক আহমেদ জানান, নিহত রেখা দীর্ঘদিন যাবত মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এ বিষয়ে জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ নিহতের লাশ ময়নাতদন্তে না নেয়ার জন্য আবেদন করলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন এবং তাদের অনুমতি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads