পূর্বধলায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

প্রতীকী ছবি

সারা দেশ

পূর্বধলায় ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ মে, ২০২০

নেত্রকোণার পূর্বধলায় ফাঁসিতে ঝুলে মো. রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার খলিশাপুর ইউনিয়নের ইচুলিয়া কলাপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১১টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে না আসায় লোকজন খোঁজাখুঁজির বাড়ির পাশে পুকুর পাড়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পায়। স্থানীয়রা পূর্বধলা থানার পুলিশকে জানালে ঘটনাস্থলে এসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

রফিকুল ইসলাম মানসিক বিকৃতগ্রস্ত থাকার কারণে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসীর ধারণা। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads