পূর্বধলায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

পূর্বধলায় বিএনপির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১ সেপ্টেম্বর, ২০১৯

নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রবিবার বিভিন্ন উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়।

বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি বাবুল আলম তালুকদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার (ভিপি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সায়েদ আল মামুন ফকির শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান, সাংঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ বাবু প্রমুখ।

এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি দাবি করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads