রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পূর্ব শত্রুতার জেরে রিয়াজ (২৩) নামে এক যুবকের বাম হাতের কজ্বির উপর থেকে হাতটি কেটে বিচ্ছিন্ন করেছে হুমাই নামের আরেক যুবক।
রোববার সন্ধ্যা সাতটার টার দিকে দৌলতদিয়া রেলস্টেশন এলাকার নিরালা বোডিংয়ের সামনে এ ঘটনাটি ঘটে।
হামলার শিকার রিয়াজ দৌলতদিয়া ইউপির সোরাপ মন্ডল পাড়ার মো. বাবু শেখের ছেলে।হামলাকারী হুমাই ওরফে হুমায়ুন (২২) একই ইউপির শামসু মাস্টার পাড়ার হাসেম আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেম ঘটিত কারনে গত দুদিন আগে হুমাই নামের ঐই যুবকে একটি থাপ্পর দেয় রিয়াজ। সে বিষয় নিয়ে মিমাংসার জন্য বসার কথা ছিল তার আগেই এই ঘটনাটি ঘটে। দৌলতদিয়া ৫ নং ওয়ার্ডের সদস্য আ.জলিল ফকির বলেন, আমরা কয়েক জন আমার বোডিংয়ে বসে গল্প করছি এর মধ্যে দেখত পাই রিয়াজ নামের ছেলেটি চিৎকার করে দৌড়ে আমার বোডিংয়ের মধ্যে ডুকে যায় তখন আমরা খেয়াল করি তার হাত থেকে রক্ত ঝড়ছে। আমরা কয়েক জন মিলে ঐ যুবকে ধাওয়া দিলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্মরত থাকা চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল হাসপালে রেফার করেন। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুদার বলেন, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পুলিশের মোবাইল ফোর্স পাঠিয়েছি এবং নিজেও এসেছি। এসে জানতে পেরেছি প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।





