সারা দেশ

পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মাদ্রাসার মূত্র পাকা রাস্তায়

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ এপ্রিল, ২০২২

ড্রেনেজ ব্যবস্থা না থাকায় মানিকগঞ্জ ইসলামীয়া কামীল মাদ্রাসার বাথরুমের মূত্র পাকা রাস্তায় পড়ছে। এতে দূর্গন্ধে পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছে।

মানিকগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় শহরের ইসলামীয়া কামীল মাদ্রাসার বাথরুমের মূত্র বাহিরের পাকা রাস্তায় এসে পড়ছে। যার ফলে মাদ্রাসার আশপাশের বাসিন্দাদের দূর্গন্ধে দুর্বিষহ জীবন কাটলেও কোন ব্যবস্থা নিচ্ছে না পৌর কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার বাথরুমের মলমূত্র রাস্তায় পড়ছে। মানুষ না বুঝেই সেই মূত্র পাড়িয়ে যাচ্ছে। মূত্রের দূর্গন্ধে মাদ্রাসার পিছনের আবাসিক হোটেল ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয় বাসিন্দাদের চরমভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে।

স্থানীয়রা জানান, মানিকগঞ্জ পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘদিন যাবত মাদ্রাসার মূত্র রাস্তায় পড়ছে। আর ওই মূত্রের দূর্গন্ধে আমাদের বসবাস করতে হচ্ছে। এমনকি রাস্তার পথচারীরাও নাকে মুখে রুমাল টিস্যু ছাড়া চলতে পারছে না। অথচ এর সমাধানের জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। পৌর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলার কারণে দীর্ঘদিন ধরেই অসনীয় দূর্গন্ধে জীবন কাটছে।

এবিষয়ে মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়াড কাউন্সিলর শায়েখ শিবলী বলেন, জনপ্রতিনিধের দায়িত্ব হলো মানুষের সেবা করা। আমি আগামী কালকের মধেই এর সমাধান করবো। পবিত্র মাহে রমজানে মানুষ রোযা রেখে দূর্গন্ধ সহ্য করতে পারে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads