সারা দেশ

প্রচারণায় বাধার প্রতিবাদে কাউন্সিলর পদপ্রার্থীর সংবাদ সম্মেলন

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর, ২০২১

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম। 

গতকাল শনিবার দুপুরে পৌরসভার লতিফপুর এলাকায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় তিনি তার প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেন। পরে তিনি তার পরিবার ও ভোটারদের নিরাপত্তার দাবি জানান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ওই প্রার্থী প্রধান সমন্বায়ক ফারুক হোসেন, কর্মী ফরহাদ হোসেন তয়েব আলী, লুৎফরসহ তার সমর্থক ও ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads