সারা দেশ

প্রতিবন্ধী শিক্ষককে হুইল চেয়ারের ব্যাটারী উপহার দিলেন ইউএনও

  • কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশিত ১ জুন, ২০২১

ঝালকাঠির কাঠালিয়ায় এক অসচ্ছল প্রতিবন্ধী শিক্ষককে চলাচলের জন্য যান্ত্রিক চালিত একটি হুইল চেয়ারের এক সেট ব্যাটারী কিনে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার। তিনি তার ব্যক্তিগত অর্থায়নে মঙ্গলবার (০১ জুন) দুপুরে প্রতিবন্ধী মোঃ নাসির উদ্দীন ফুল মিয়ার হাতে এ ব্যাটারী তুলে দেন।

প্রতিবন্ধী মোঃ নাসির উদ্দীন ফুল মিয়া কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ঝোড়খালী গ্রামের আজিজুর রহমান এর পুত্র এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের একজন শিক্ষক। তিনি একজন উচ্চ শিক্ষিত (এমএ পাশ) প্রতিবন্ধী ও অস্বচ্ছল যুবক।

মোঃ নাসির উদ্দীন ফুল মিয়া জনান, আমি একজন হার্ডের রোগী ও শারীকভাবেও খুবই অসুস্থ। গণশিক্ষা থেকে যা সম্মানী পাই তা দিয়ে আমার প্রয়োজনীয় ঔষুুধপত্র ও সংসার কোনটাই চলে না। খুবই মানবেতর জীবন যাপন করছি।

দীর্ঘদিন যাবৎ প্রতিবন্ধী মোঃ নাসির উদ্দীন ফুল মিয়ার চলাফেরায় কষ্ট হওয়ায় কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের নজরে আসলে তিনি ব্যক্তিগত অর্থে তার কষ্ট লাগবের জন্যে এ উদ্যোগ নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সমাজের ভিত্তিবানদের প্রতিবন্ধী নাসির উদ্দীন ফুল মিয়াসহ সকল প্রতিবন্ধীদের আর্থিক সহায়তার জন্য এগিয়ে আসার আহবান জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads