জাতীয়

'অবাক বাংলাদেশ'-এর উদ্যোগ

প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভারতে হতে যাচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট

  • আশুলিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অগাস্ট, ২০২১

সমাজে পিছিয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে ভারতে বোর্ড অব ডিসঅ্যাবল ক্রিকেট এসোসিয়েশনের সাথে একটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ ও তিনদিনের টি টোয়েন্টি আয়োজন করতে যাচ্ছে অবাক বাংলাদেশ গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন।

গতকাল শনিবার (২৮ আগস্ট) শনিবার দুপুরে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে খেলায় অংশগ্রহণকারী দের নিয়ে একটি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অবাক বাংলাদেশ গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সভাপতি জেবুননাহার বেগমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ন্যাশনাল ডিরেক্টর অফ স্পেশাল অলিম্পিক বাংলাদেশের উপদেষ্টা ফারুকুল ইসলাম। অবাক বাংলাদেশ গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশন সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইশাক মিজি, আমেনা হক ফাউন্ডেশনের সভাপতি আমেনা হক, অবাক বাংলাদেশ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক এডভোকেট দেবজিত দেবনাথ, ভাইস চেয়ারম্যান এডভোকেট মো. বদরুল আলম, এস এস সি ১ এইচএসসি ৩ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহিত রহমান চৌধুরী, ঈসা এ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার ইলিয়াছ কাঞ্চন, এলায়েন্স প্রপার্টিসের পরিচালক ইয়ামিনুল হকসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে আগত অতিথিদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads