সারা দেশ

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগে নতুন মেরুকরণ

  • ''
  • প্রকাশিত ২৫ জুন, ২০২৪

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

বাঁশখালীতে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ঘিরে উপজেলা আওয়ামী লীগে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। সোমবার (২৪ জুন) উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান খোরশেদ আলম। এতে বিশেষ অতিথি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব, পৌর মেয়র তোফাইল বিন হোসাইনসহ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ তিন গ্রুপে বিভক্ত। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সংসদ সদস্য মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ কবির লিটন এসব গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন। ২০১৪ সালের নির্বাচনে চৌধুরী মোহাম্মদ গালিব উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার নেতৃত্বে একটি আলাদা বলয় তৈরি হয়। সদ্য অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে খোরশেদ আলম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি আলাদা গ্রুপ কিংবা এমপি মুজিবুর রহমানের অনুসারী হিসেবে রাজনীতি করবেন বলে অনেকেই ধারণা করলেও প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি বলেন, মোস্তাফিজুর রহমান চৌধুরীই বাঁশখালী আওয়ামী লীগের অভিভাবক। তার নেতৃত্বে বাঁশখালী আওয়ামী লীগ ঐক্যবদ্ধ।

আমি মূলধারার বাইরে গিয়ে রাজনীতি করতে পারবো না। নীতি, আদর্শের প্রশ্নে আমার আপোষ নেই। অন্যদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিবের সাথে সাবেক সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় উপস্থিত হয়ে চৌধুরী মোহাম্মদ গালিবও একাত্মতা প্রকাশ করায় বাঁশখালীর রাজনৈতিক মহলে আলোচনার জন্ম হয়েছে। উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আলোচনা সভা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের ভয়, ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবানও জানান বক্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads