সারা দেশ

প্রভাতী সংগীত ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে নড়াইলে শুরু হয় বাংলা-১৪৩০ বর্ষবরণ উৎসব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ এপ্রিল, ২০২৩

এস এম হালিম মন্টু, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে নানা আয়োজনে শুরু হয়েছে বাংলা নববর্ষ—১৪৩০ বরন। উৎসবমূখর পরিবেশে উদযাপিত হলো বাংলার আবহমান নববর্ষ বরন ।
নড়াইল সুলতান মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুমার কুন্ডুর সভাপতিত্বে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক ফখরুল হাসান,নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সম্মিলিত সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু। এ সময় সরকারি কর্মকর্তা,রাজনৈতিক ব্যাক্তিত্ব, আইনজীবি,বীরমুক্তিযোদ্ধা,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল হক চৌধুরী ,অতিরিক্ত জেলা প্রশাসক ফখরুল হাসান,স্থানীয় সরকার বিভাগের উপ—পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শ্বাশ্বতী শীল,সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম,জেলঅ কালচারাল অফিসার হামিদুর রহমান,বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু।
নড়াইলে বর্ষবরণকে ঘিরে নড়াইলে বিভিন্ন আয়োজন করা হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোট, জেলা শিল্পকলা একাডেমী, মূর্ছনা সংগীত নিকেতন,সরগমসহ প্রায় ২০টি সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমী চত্বরে শত কন্ঠে পঞ্চকবির গান,শোভা যাত্রা আয়োজন করে শোভাযাত্রার জন্য ছিল নান রঙ্গও মুকুট ও মুখোশ।
এ ছাড়া জেলঅ শিল্পকলা একাডেমী তিন দিন ব্যপি বিভিন্ন আয়োজন করেছে আয়োজনের মধ্যে রয়েছে সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে প্রভাতি গানের অনুষ্ঠান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, চিত্রাংকন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, হাড়ি ভাঙ্গা, লাঠিখেলা ও ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ এবং আলোচনা সভা। মহামারি করোনার কারণে ১৪২৭ ও ১৪২৮ নড়াইলের সংস্কৃতি প্রেমি মানুষ দু’বছর ঘরবন্দি ছিলেন। ১৪২৯ সনে পবিত্র রমজান মাসের কারণে একদিনের সীমিত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারও পবিত্র রমাজের কারণে বিকেলের মধ্যে অনুষ্ঠান সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads