আইন-আদালত

প্রযোজক রাজ কারাগারে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ অগাস্ট, ২০২১

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই দফা রিমান্ড শেষে প্রযোজক নজরুল ইসলাম রাজের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার (১৩ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন।

অপরদিকে রাজের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস মাদক মামলায় দুইদিন ও পর্নোগ্রাফি মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বেলা ১২টা ১০ মিনিটে চারদিনের রিমান্ড শেষে প্রযোজক রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এছাড়া বনানী থানার পর্নোগ্রাফি আইনের করা মামলায় রাজকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মাদক মামলায় দুইদিন ও পর্নোগ্রাফি আইনের মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ আগস্ট রাজকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ রাজের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads