প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)

সংরক্ষিত ছবি

রাজনীতি

ডাকসু নির্বাচন

প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৬ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে হল প্রভোস্ট ও নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক করেন তিনি।

বৈঠক শেষে ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার অধ্যাপক ড. এ এস এম মাহফুজুর রহমান বলেন, উপাচার্যের ইচ্ছানুযায়ী এ বৈঠকটি হয়েছে।

ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য বিভিন্ন হল ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে যারা এ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের উদ্বুদ্ধ করতে এ সভা। সহকর্মীদের সঙ্গে বোঝাপড়ার উন্নয়ন এবং বিষয়টি নিয়ে ধারণা দেওয়া হয়েছে সভায়। সভা থেকে সবাইকে প্রস্তুত এবং সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে আছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads