গোপালগঞ্জের মুকসুদপুরে সাড়ে ৫ হাজার হতদরিদ্র পরিবারকে ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে। মুহাম্মদ ফারুক খান এমপির ব্যক্তিগত তহবিল থেকে দ্বিতীয় ধাপে তার নির্বাচনী এলাকা মুকসুদপুর পৌরসভাসহ ১৬ ইউনিয়নে এসব হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ২১ ও ২২ এপ্রিল দু’দিন উপজেলার পৌরসভাসহ সকল ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।
মুহাম্মদ ফারুক খান এমপির পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া ও সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের পরিচালনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, সিরাজুল ইসলাম মিয়া, মহিউদ্দিন আহমেদ মুক্তু মুন্সী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হায়দার হোসেন, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার মজিবুর রহমানসহ ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীরা।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার জানান, ত্রাণ সামগ্রীর সুষ্ঠু বন্টন হচ্ছে। ফারুক খান এমপির পক্ষ থেকে প্রতিটি ইউনিয়ন কমিটি করে হতদরিদ্রদের ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে।
মুকসুদপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন জানান আমাদের উপজেলা ত্রাণ কমিটি ইউনিয়ন ত্রাণ কমিটিকে ফারুক খানের দেওয়া খাদ্য সামগ্রি বুঝিয়ে দিচ্ছে। ইউনিয়ন ত্রাণ কমিটি ওয়ার্ড ত্রাণ কমিটি প্রতিটি হতদরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে। আমাদের প্রিয় নেতা মুহাম্মদ ফারুক খানের এলাকায় কোন লোক খাদ্যাভাবে মরবে না।





