সারা দেশ

ফকিরহাটে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৬ মার্চ, ২০২৩

মান্ন দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় দৃষ্টিনন্দিত মডেল মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে তৃতীয় পর্যায়ে সারা দেশের ন্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে (ভার্চুয়ালে) প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে দেশে ৫০ টি মডেল মসজিদের শুভ উদ্বোধনে মধ্যে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মডেল মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট—১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, জেলা পুলিশ সুপার কেএম আরিফুল হক, ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. শাহাবুদ্দিন আজম, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান সহ অন্যান্যরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads