এস এম সামছুর রহমান, বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে একটি পিকআপ ভ্যান থেকে ১৮ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। বুধবার গভির রাতে খুলনা-মাওয়া মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকার মেসার্স কামাল ফিলিং ষ্টেশনের কাছে পার্কিং করা পিকআপ ভ্যানে (ঢাকা মেট্র-ন-১১৬৬৩৯) অভিযান চালিয়ে ওই গাজা উদ্ধার ফকিরহাট মডেল থানা পুলিশ। পিকআপে মাছের ড্রামের ভিতর দুটি বস্তায় ওই গাজা রাখা ছিল। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
বাগেরহাট জেলা পুলিশের মুখপাত্র এস এম আশরাফুল আলম চানান, গোপন সংবাদেও ভিত্তিতে খুলনা-মাওয়া মহাসড়কের টাউন নওয়াপাড়া এলাকার মেসার্স কামাল ফিলিং ষ্টেশনের কাছে পার্কিং করা পিকআপ ভ্যানে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভ্যানে থাকা দু’জন পালিয়ে যায়। ট্রাকটি জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক পাইকারী মূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা বলে তিনি জানান। এ ঘটনায় ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিজন কুমার সরকার বাদী হয়ে একটি মামলা করেছেন।





