ফকিরহাটের কাটাখালী নিরাপদ সড়ক দিবস পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফকিরহাটের কাটাখালী নিরাপদ সড়ক দিবস পালিত

  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ২২ অক্টোবর, ২০২১

বাগেরহাটের ফকিরহাটে জনসচেতনতামূলক প্রচারণা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। কাঁটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে ‘গতিসীমা মেনে চলি, সড়ক দূর্ঘটনা রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে শুক্রবার (২২ অক্টোবর) বেলা ১১টায় হাইওয়ে থানা পুলিশের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাগেরহাট ও খুলনা জেলা বাস মালিক সমিতির প্রতিনিধি, বিভিন্ন যানবাহনের চালক, হাইওয়ে পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

কাঁটাখালী হাইওয়ে থানা পুলিশের ওসি আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপসা মোংলা বাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন, পিলজংগ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মোড়ল, লখপুর ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা, আবু শামীম, আওয়ামী লীগ নেতা অঞ্জন কুমার দে, ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাংবাদিক এইচএম নাসির হোসেন, শেখ মনি, আহসান টিটু, মোজাহিদুর রহমান, সৈয়দ অনুজ প্রমূখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads