ফকিরহাটে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

প্রতীকী ছবি

সারা দেশ

ফকিরহাটে ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

  • ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন, ২০২১

বাগেরহাটের ফকিরহাট উপজেলার লকপুক ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামে ৩৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী নিজ বাদী হয়ে মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। মামলার একমাত্র অভিযুক্ত আসামী গোলাম ওস্তা (৭২) নামের এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই অনুপ রায় মামলার বরাত দিয়ে জানান, জাড়িয়া-মাইটকুমড়া গ্রামের গোলাম ওস্তা গত ২৩জুন বিকেল ৫টার দিকে ওই নারীর ঘরে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় রোববার ভিকটিম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এদিন ভোররাতে মামলার আসামী গোলাম ওস্তাকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম বলেন, ধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা নেয়া হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলাটি তদন্তধীন রয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads