সারা দেশ

ফটিকছড়িতে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে মহিলার মৃত্যু

  • ''
  • প্রকাশিত ২৯ অগাস্ট, ২০২৪

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:

ফটিকছড়ির ভূজপুরে দুই অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে শারমিন আক্তার (৩২) নামে এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৯ আগস্ট দুপুর ২ টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের ফটিকছড়ি খালের ব্রিজ এলাকায় ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই পথচারীরা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক শারমিন আক্তারকে মৃতা বলে ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত শারমিন আক্তারের স্বামী সাইফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত শারমিন আক্তার উপজেলার ভূজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আছিয়া চা বাগান এলাকার সাইফুল ইসলামের স্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads