ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় রিয়াদ (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপু (১৫) নামের অপর এক শিক্ষার্থী আহত হয়েছে। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের সেলফি রোড় নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াদ দাঁতমারা ইউপির ১নং ওয়ার্ডের মুহাম্মদপুর গ্রামের হুদার পুত্র। আহত অপু মিরসরাই উপজেলার ৬ নং ওয়ার্ডের কয়লা এলাকার দুলালের ছেলে। জানা গেছে, দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো সেলফি সড়কে দ্রুত গতির মোটরসাইকেল রাবার গাছের সাথে ধাক্কা লেগে মোটর সাইকেল চালক রিয়াদ ও আরোহী অপু আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করে। অপুকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে। ভূজপুর থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।





