ফতুল্লায় দুই কারখানাকে জরিমানা

প্রতীকী ছবি

সারা দেশ

ফতুল্লায় দুই কারখানাকে জরিমানা

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ সেপ্টেম্বর, ২০২১

ফতুল্লায় দুইটি অনুমোদহীন কারখানায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করে জনস্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সরকারের আদালত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা ও একটি কারখানা সিলগালা করেন।

র‌্যাব-১১ এর উপপরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, ফতুল্লার স্টেডিয়াম ভিআইপি গেট এলাকায় অভিযান চালিয়ে ‘এস এস এগ্রো ফুড অ্যান্ড কেমিক্যাল কারখানাকে ২০ হাজার ও ‘জামাই ফুড প্রোডাক্ট’ কারখানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এস এস এগ্রো ফুড অ্যান্ড কেমিক্যাল কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এসময় বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য ও অস্বাস্থ্যকর ভোজ্যতেল জব্দ করে ধ্বংস করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads