নিরাপদে রোগীদের জরুরি চিকিৎসা এবং কোভিড-১৯ রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদানের জন্য চাঁদপুরের ফরিদগঞ্জে ডক্টরস সেফটি চেম্বার স্থাপন করা হয়েছে।
শনিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি সাজ্জাদ রশিদ সুমনের সহযোগিতায় স্থাপিত এই চেম্বারের উদ্বোধন করেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন।
এসময় উপস্থিত ছিলেন ইউএনও শিউলী হরি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফ আহমেদ চৌধুরী, সাজ্জাদ রশিদের পক্ষে মাহফুজ শেখ, বাবলু শেখ, ফরহাদ শেখ, মামুন পাটওয়ারী, হাসপাতালের চিকিৎসকবৃন্দ।
সাজ্জাদ রশিদ সুমনের পক্ষে তার প্রতিনিধি জানান , ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকছুদুর রহমান পাটওয়ারীর অনুরোধে তিনি এই সহযোগিতার করেন।
ফরিদগঞ্জ ছাড়া চাঁদপুর সদর উপজেলায় আরেকটি চেম্বার স্থাপন করা হয়। এছাড়া একই সময় চিকিৎসকদের জন্য হ্যান্ড গ্ল্যাভস ও মাক্স প্রদান করা হয়।
একই সময়ে চিকিৎসক এবং নার্সদের সুরক্ষায় চিকিৎসা সরঞ্জাম, পিপিই, এন-৯৫মাস্ক, ফেইস গগলস, হ্যান্ডস গ্লাভস ইত্যাদি প্রদান করেন সাজ্জাদ রশিদ।
ক্যাপশান:





