ফরিদগঞ্জে পিতা-পুত্র ইয়াবা নিয়ে গ্রেপ্তার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফরিদগঞ্জে পিতা-পুত্র ইয়াবা নিয়ে গ্রেপ্তার

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, ২০২০

ফরিদগঞ্জে মাদক ব্যবসায়ী পিতা পুত্রকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

আটককৃতরা হলেন- শাহ আলম শেখ ও তার ছেলে হাসিব।

জানা গেছে, উপজেলার ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়নের দেইচর গ্রামের শাহ আলম শেখ চট্টগ্রামে উবারের গাড়ী চালায়। গাড়ী চালানোর সুযোগে সে চট্টগ্রাম থেকে মাদক ইয়াবা এনে ছেলের মাধ্যমে এলাকায় বিক্রি করতো।

থানা পুলিশ দীর্ঘদিন ধরে তাদের মাদক ব্যবসার বিষয়টি অনুসন্ধান করে নিশ্চিত হয়ে বুধবার রাতে শাহআলম শেখের বাড়িতে অভিযান চালিয়ে পিতা ও পুত্রকে হাতে নাতে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করে।

ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাকিব বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর করে বৃহষ্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads