ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার ৯টি ওয়ার্ডের ১৩টি কেন্দ্রের মোট ৩১,০৮৪ জন ভোটারের মধ্যে ১৯ হাজার ৪২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ১৭ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনপির প্রার্থী মো. ইমাম হোনের পাটওয়ারী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৭০৬ ভোট ও ইসলামী আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মো. দেলোয়ার হোসেন পেয়েছেন ৭১৮ ভোট।
রাতে রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি এ ফল ঘোষণা করেন।
গতকাল সকালে ভোট শুরু হওয়ার ২ ঘন্টার মধ্যে সংবাদ সম্মেলন করেন নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেন।





