সারা দেশ

ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা

  • মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ মার্চ, ২০২১

দক্ষিণ অঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের শ্রমজীবি ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় ফরিদপুর চিনিকল শ্রমজীবি ইউনিয়ন অফিস প্রাঙ্গনে শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোঃ হারুন-অর-রশিদের সভাপতিত্বে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারন সভা শুরু হয়।

সাধারন সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক কাজল বসু। ২০১৯-২০২০ অর্থ বছরের আয় ব্যয়ের হিসাব পেশ করেন অর্থ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মিন্টু। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর শ্রম দপ্তরের সহকারি পরিচালক মির্জা ইকবাল মাহমুদ, শ্রমজীবী ইউনিয়নের সহ সভাপতি মনিরুল ইসলাম, সুভাষ রায়, মোঃ শাহিন মিয়া, মির্জা মাঝহারুল ইসলাম মিলন, আবুল বাসার বাদশা, আক্কাস হোসেন, উজ্জল শেখ, মোঃ ফরিদ প্রমুখ।

এ সময় আগামী ২৮শে মার্চ শ্রমজীবী ইউনিয়নের সাধারন নির্বাচনের তারিখ এবং নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ব্যবস্থাপক(হিসাব) আব্দুল গফুর মিঞা, সদস্য সচিব পুরবী বেগম, সদস্য মনির হোসেন ভুইয়া, মিলন মোল্যা এবং আব্দুল খালেক এর নাম সর্বসম্মতিক্রমে পাশ হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads