ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

  • টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশিত ৮ ফেব্রুয়ারি, ২০২০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাসে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

আজ শনিবার দুপুরে এ মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

অবরোধকারী বলেন, গত এক বছরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন। সর্বশেষ গত মঙ্গলবার আব্দুল লতিফ ওরফে লাল মিয়া নামের এক স্কুলশিক্ষক নিহত হন। যাতে আর কোনও মানুষের প্রাণ হারাতে না হয় এজন্য এই মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় অতিদ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের জোর দাবি জানান তারা।

খবর পেয়ে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি মনিরুল ইসলাম মিন্টু, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান রুবেল, শহীদুর রহমান, রাজিয়া বেগম প্রমুখ। মানববন্ধনে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ কয়েকটি এলাকার সাধারণ মানুষ অংশ নেয়। ফলে করাতিপাড়া বাইপাস থেকে তারটিয়া পর্যন্ত প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads