ফুলপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র শুভ উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ফুলপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’র শুভ উদ্বোধন

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ৬ এপ্রিল, ২০১৯

ময়মনসিংহের ফুলপুরে আজ শনিবার সকাল ১১টার দিকে এমবিশন রেসিডেন্সিয়াল স্কুলে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০১৯’র শুভ উদ্বোধন করা হয়েছে।

ছাত্রছাত্রীদের মুখে কৃমির ট্যাবলেট তুলে দিয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী। এ সময় উপস্থিত ছিলেন, ফুলপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. অনুপম ভট্টাচার্য্য, পৌর আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, স্বাস্থ্য পরিদর্শক জহিরুল ইসলাম, এমটি (ইপিআই) আব্দুল হাই আকন্দ, এমবিশন রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক আহসান মুকুল, প্রধান শিক্ষক কামাল মাহমুদ প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী বলেন, ৫ থেকে ১৬ বৎসর বয়সী শিশুদেরকে সপ্তাহব্যাপী এ ট্যাবলেট বিনা মূল্যে খাওয়ানো হবে। যদি কোন সমস্যা হয় তাহলে আপনারা সরাসরি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads