ময়মনসিংহের ফুলপুরের ভাইটকান্দি গ্রামের নিজ বাড়ি হতে নিখোঁজ হওয়া সেই তিন বোনকে শেরপুর জেলার ঝিনাইগাতী ও নকলা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
আজ বুধবার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী এলাকা থেকে তাদের উদ্ধা করা হয়। ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র পাঠানো এক প্রেস বিঞ্জপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
উদ্ধারকৃতরা হলেন : শাহানা সুলতানা সুমা (১৫), রেজিয়া সুলতানা চম্পা (১৫), ও আবিদা সুলতানা পপি (১৫)।
আজ বুধবার সকালে শেরপুর জেলার ঝিনাইগাতী এলাকায় থেকে মুন্না মিয়া(১৯) জুয়েল মিয়া(২৬)কে গ্রেফতার করে পুলিশ।
এর পুর্বে ১৮ জুন শনিবার রাতে মোমেন মিয়া (২৫), সুরাইয়া রাহা (১৮), মাসুদ রানা (১৯), সুলতান মাহমুদ সবুজ (৩০)কে পৃথক পৃথক অভিযানে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশের হাতে গ্রেফতার ৬জনই শেরপুর জেলার ঝিনাইগাতিসহ পাশ্ববর্তী এলাকার বাসীন্দা।
মামলা সুত্রে জানা যায় ১৫ই জুন ভোর রাতে ময়মনসিংহের ফুলপুর থানাধীন ভাইটকান্দি দক্ষিণ পাড়া এলাকার নিজ বাড়ি থেকে শেরপুর জেলার কয়েকজন বখাটে সিএনজি অটো রিকসায় করে নবমশ্রেনীতে অধ্যায়নরত তিন বোনকে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে তিন বোনের বাবা আঃ রহমান বাদী হয়ে ৯জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জেলার ফুলপুর থানায় একটি মামলা দায়ের করে। অতি দ্রুত তিন বোনকে উদ্ধার ও আসামীদের গ্রেফতার দায়িত্ব দেয়া হয় ডিবি পুলিশকে।
কর্মগুনে আলো ছড়ানো জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি শাহ কামাল আকন্দ জানান শেরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় ফুলপুর ও শেরপুওে পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে তিন বোনকে উদ্ধারসহ ৬জন এজাহার নামীয় আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীদেরকে বুধবার দুপুরে আদালতে পেরন করা হয়েছে। তিন বোনকে ডাক্তারী পরীক্ষার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





