ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ অগাস্ট, ২০২০

ময়মনসিংহের ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পদাধিকার বলে প্রেসক্লাব সভাপতি শীতেষ চন্দ্র সরকার।

সভায় বক্তব্য রাখেন সদ্য যোগদানকরা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমাতুজ জোহরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুকুল, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, সহ-সভাপতি খলিলুর রহমান, খোলা কাগজের স্টাফ রিপোর্টার এসএ ফারুক, সাংগঠনিক সম্পাদক এটিএম রবিউল করিম রবি, সিদ্দিকুল হাসান, আব্দুস সাত্তার, মোস্তফা খান, সাখাওয়াত হোসেন, সাইফুল ইসলাম বাবুল প্রমুখ।

কোষাধ্যক্ষ মাওলানা এম এ মান্নানের কুরআন তিলাওয়াত ও যুগ্ম সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলামের উপস্থাপনায় সভাপতি শীতেষ চন্দ্র সরকার বলেন, আপনারা করোনার মাঝেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে আপনারা অনেক সময় এমন নিউজ করেন যা আমাদেরকে ইন্সপায়ার করে। অনেক সময় আমাদেরকে বিশেষ ইনফরমেশন দিয়ে আপনারা সাহায্য করে থাকেন।

এসময় তিনি ফুলপুর বাসস্ট্যান্ডে আগুন লাগার ঘটনাটি একজন সাংবাদিকের মাধ্যমে জেনেছেন বলে উল্লেখ করে বলেন, সাংবাদিকরা আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সরকারি কাজ ত্বরান্বিত করতে সহায়তা করে থাকেন।

পরে সাংবাদিকদের দাবি পূরণে প্রেসক্লাবের স্থায়ী একটা ঘরের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রেসক্লাব সভাপতি শীতেষ চন্দ্র সরকার বলেন, আপনাদের অস্থায়ী কার্যালয়ের জন্যেও আমি একটা কিছু করার চেষ্টা করব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads