ফুলবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালিত

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ফুলবাড়ীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী পালিত

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ অগাস্ট, ২০২০

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব এর ৯০ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

উপজেলা শাখা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ।

এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল. যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, অধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু, পৌর আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার প্রমুখ। শেষে এক দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads