ফুলবাড়ী মুক্ত দিবস আজ

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ফুলবাড়ী মুক্ত দিবস আজ

  • ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৪ ডিসেম্বর, ২০২১

আজ ৪ ডিসেম্বর ফুলবাড়ী মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে চতুর্মুখী আক্রমণ চালিয়ে পাকিস্তানী খানসেনাদের হাতে অবরুদ্ধ ফুলবাড়ীকে মুক্ত করেন। পরে ভারতীয় মিত্রবাহিনীর উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধারা স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো চত্বরে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

দিনটিকে স্মরণ করতে প্রতিবছর আনুষ্ঠানিকতা করলেও এ বছর করোনার প্রাদুর্ভাবের কারণে কোনো প্রকার আনুষ্ঠানিকতা পালন করা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads