আবু হাসান শেখ, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
ফুলেল শুভেচ্ছায় সিগ্ধ হলেন নীলফামারী-৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান সিদ্দিক।
তিনি শপথ গ্ৰহণ শেষে আজ বেলা ৪ টায় সৈয়দপুর বিমান বন্দরে এসে পৌছলে সৈয়দপুর ও কিশোরগঞ্জের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রায় সহস্রাধিক মটরসাইকেল ও শতাধিক মাইক্রো বাস বহরে তিনি শহরে প্রবেশ করেন। এসময় তিনি নেতা কর্মীদের হাত নেড়ে ফুলেল শুভেচ্ছার উত্তর দেন। নেতাকর্মীরা ফুলের তোরা ও ফুল ছিটিয়ে ছিটিয়ে তাকে অভিনন্দন জানান।
আলহাজ্ব সিদ্দিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হয়ে কাঁচি প্রতিকে ভোট করে নীলফামারী-৪ আসনের সাংসদ নির্বাচিত হয়েছেন।





