ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন। এতে তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা খুঁটিনাটি বিষয় নিয়মিত ভক্তদের সঙ্গে শেয়ার করতেন। তাই এখানে তার ভক্ত ও অনুসারীর সংখ্যাও ব্যাপক। কিন্তু ফেসবুক নিয়ে বারবার ঝামেলা পোহাতে হচ্ছে এ অভিনেত্রীকে। গত মাসে হঠাৎ করে ডিজেবল হয়ে যায় পরীর ফেসবুক আইডি। এরপর ফিরে পেলেও আবারো ফেসবুক আইডিটি পাওয়া যাচ্ছে না।
এ বিষয়ে পরীমনি বলেন, কয়েক দিন আগে আমার আইডিটি ডিজেবল হয়ে গিয়েছিল। কিন্তু তা পরে আবার ঠিক হয়ে যায়। আইডিটি ফিরে পাওয়ার পর দু-এক দিন যেতে না যেতেই আবারো ডিজেবল হয়ে গেছে। আমার ফেসবুকে বন্ধু ও ভক্ত-অনুসারীদের মধ্যেও এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করছেন আমি হয়তো তাদের আনফ্রেন্ড করেছি কিংবা ব্লক করে দিয়েছি। কিন্তু না বর্তমানে আমার আইডিটি ডিজেবল আছে।
‘স্বপ্নজাল’ খ্যাত এ অভিনেত্রী আরো বলেন, ব্যক্তিগত আইডি না থাকলেও আমার ভেরিফায়েড ফ্যানপেজটি এখনো অ্যাকটিভ রয়েছে।
খোলামেলা পোশাক পরে বিতর্কের জন্ম দিয়েছেন পরীমনি। রোষানলের শিকার হয়েছেন ভক্ত, নেটিজেন এমনকি চলচ্চিত্র সংশ্লিষ্টদের। তোপের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজের ফেসবুক আইডিও ডিঅ্যাকটিভ করে দিয়েছেন এ নায়িকা। বিষয়টি নিয়ে বিব্রত চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা-কর্মীরাও।
মধ্যে নিজের ভেরিফায়েড ফেসবুক ওয়াল এবং ফেসবুক পেজে একযোগে একটি অর্ধনগ্ন ছবি পোস্ট করেন পরীমনি। ছবিটি আপলোড হওয়ার পর থেকেই বেশ হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায় তিন ঘণ্টার মধ্যেই ২৫ হাজার লাইক এবং ৫ হাজার কমেন্ট পড়ে। সেখানে তার ভক্তসহ অনেককেই নানা ধরনের কমেন্ট করতে দেখা যায়। ফারুক আহম্মেদ ফারহান নামে এক ভক্ত লিখেছেন, ‘এত নগ্ন হতে আপনার লজ্জা করে নাহ্!’
তমাস আদ্রেসন নিও নামে একজন লিখেছেন, ‘আমার মনে হয় আপনি বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে নিম্ন তৃতীয় শ্রেণির একজন অভিনেত্রী হিসেবে চিহ্নিত হবেন খুব শিগগিরই। যে ইন্ডাস্ট্রির শাবানা, ববিতার মতো কালজয়ী অভিনেত্রীরা দর্শক মহলে সমাদৃত, অত্যন্ত শ্রদ্ধেয়, যারা বাংলা সিনেমাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, সেখানে আপনার মতো এমন অত্যন্ত নিম্নশ্রেণির মেয়েরা আসে কীভাবে তাই ভেবে পাই না।’
বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকেই খোলামেলা পোশাক নিয়ে নানা বিতর্কের জন্ম দিয়ে আসছেন তিনি। এর আগেও ফেসবুকে খোলামেলা ছবি পোস্ট করার কারণে তীব্র সমালোচনায় পড়তে হয় তাকে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘বিশ্ব সুন্দরী’ ছবির কাজ শেষ করার পর অনেকটাই বেকার বসে আছেন পরীমনি। এ কারণে ফেসবুকেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন তিনি। প্রতিদনই দুয়েকটা নতুন ছবি পোস্ট করে উত্তাপ ছড়াচ্ছেন। তবে এবারের ছবিটি অতীতের সব ছবি থেকে বেশি খোলামেলা বলে মন্তব্য করেছেন অনেকেই। বিষয়টি বিব্রতকর উল্লেখ করে চলচ্চিত্রের অনেক শিল্পী এবং পরীমনির সহকর্মীরাও কোনো মন্তব্য করতে রাজি হননি।





