বগুড়ার শেরপুরে রাস্তাঘাট ফাঁকা, বিপাকে নিম্নআয়ের মানুষ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

বগুড়ার শেরপুরে রাস্তাঘাট ফাঁকা, বিপাকে নিম্নআয়ের মানুষ

  • শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ মার্চ, ২০২০

বগুড়ার শেরপুরে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নেওয়া পদক্ষেপের ফলে ফাঁকা হয়ে গেছে রাস্তাঘাট। বন্ধ হয়ে গেছে দোকানপাট, হোটেল-রেস্তোরা ও অফিস আদালত। ওষুধের দোকান আর কাঁচাবাজার সীমিতভাবে খোলা রয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে শহরের ধুনটমোড়, বাসষ্ট্যান্ড, কলেজরোড, বাস টার্মিনাল, শেরুয়া বটতলাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে, ফাঁকা রাস্তাঘাটে লোকজনের ভীড় নেই। রিকশা, অটোরিকশা ও ভ্যানের সংখ্যাও নগন্য। তাও যাত্রীর অভাবে অলস বসে আছে এসব যানবাহন।

আয় কমে যাওয়ায় এবং ঘরবন্দি হয়ে যাওয়ায় নিম্নআয়ের মানুষ দুর্ভোগে পড়েছে। দিনমজুর, শ্রমিকদের কাজ বন্ধ হয়ে গেছে। তারা এখন ভিজিএফ কর্মসূচির ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তবে এখনও ভিজিএফ কর্মসূচি চালু হয়নি।

রিক্সা চালক বিধান, মমিন, খোকন, গোলজার জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত ৪০ থেকে ১শ টাকা আয় করেছেন। দিন এনে দিন খায় এই টাকা দিয়ে সংসার চালানো এখন খুব কষ্টকর হয়ে পড়ছে।

অন্যদিকে চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস বন্ধ হবার পাশাপাশি বেসরকারি ক্লিনিকগুলোর অধিকাংশ বন্ধ হয়ে গেছে। দু-একটি ক্লিনিকে জরুরি বিভাগ চালু রয়েছে।

৩১ শয্যার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্তর্বিভাগ ও বহির্বিভাগে রোগীর সংখ্যা একেবারে কমে গেছে। হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সাজিদ হাসান লিংকন জানান, চিকিৎসক ও নার্সদের প্রস্তুত রাখা হয়েছে সুচিকিৎসা দেয়ার জন্য। তবে গুরুতর অসুস্থ ছাড়া কাউকে অন্তর্বিভাগে ভর্তি করা হচ্ছেনা।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প: প: কর্মকর্তা আব্দুল কাদের জানান, ৫ শয্যা বিশিষ্ট আইসোলেশন প্রস্তুত রাখা হয়েছে।

শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার সেকেন্দার রবিউল ইসলাম বলেন, করোন ভাইরাসের বিশেষ বরাদ্ধ বগুড়া জেলায় ৩১৮ মে:ট তবে আমাদের শেরপুর উপজেলায় এখোনো নির্ধারণ হয়নি কতটুকু বরাদ্ধ হবে এবং কোন দিন থেকে বরাদ্ধকৃত চাল বিতরণ করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপে আমরা কাজ করে যাচ্ছি। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads