বগুড়ায় অটোরিকশার বাসের ধাক্কা, প্রাণ গেল ২ নারীর  

প্রতীকী ছবি

সারা দেশ

বগুড়ায় অটোরিকশার বাসের ধাক্কা, প্রাণ গেল ২ নারীর  

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ সেপ্টেম্বর, ২০২১

বগুড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল আনুমানিক সোয়া ৮টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের ঝোপগাড়ীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের নামাবালা গ্রামের আব্দুর রফিকের স্ত্রী আনোয়ারা বেগম (৪৫) ও আজাহার প্রামাণিকের স্ত্রী হামিদুন বেগম (৬০)। এতে অটোরিকশার চালক সহ বাকি ৪জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া উপ-শহর ফাঁড়ির সাব ইন্সপেক্টর (এসআই) আব্দুর রহিম জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিহতেরা শহরের চারমাথার দিকে যাচ্ছিলেন। ওই সময় রংপুর গামী বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস অটোরিকশাটিতে ধাক্কা দিলে দেয়। এতে চালকসহ ৬জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পরে ঘাতক বাসটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক,  আনোয়ারা ও হামিদুন মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads