৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অভিযান চালিয়ে ৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ সাব্বির হোসেন ওরফে আশিক (২০) এক যুবককে গ্রেপ্তার করেছে।
আজ শনিবার সাড়ে ১২টার দিকে ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ নিজাম উদ্দীনের নির্দেশে একটি অপারেশনাল টিম তাকে গ্রেপ্তার করে।
সাব্বির সদরের ঠেঙ্গামারা পশ্চিমপাড়ার মোঃ আজাহার আলীর পুত্র।
অপারেশনাল টিম পুলিশ পরিদর্শক (নিঃ) সাবের রেজা আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল ব্যাটালিয়ন পুলিশ বগুড়া জেলার সদর থানাধীন ঠেঙ্গামারা পশ্চিম পাড়াস্থ মোঃ হেলাল উদ্দিন জিলাদার এর টিনসেড বাড়ীর উত্তর পার্শ্ব এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯পিস ইয়াবা ট্যাবেলট সহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।





