বগুড়ার তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে ২জন মারা যায়। এছাড়া একই সময় সুস্থ হয়েছেন ১৫০ জন।
করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তারা হলেন- মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন সদরের হাওয়া বেগম (৭০) ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে সদরের আকলিমা বেগম (৪৮)।
আজ সোমবার সকালে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৬ দশমিক ৫৭ শতাংশ।





