বগুড়া-ঢাকা মহাসড়কের শেরপুর উপজেলায় পাথর বোঝাই ট্রাকের চাপায় মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার সীমাবাড়ী বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক উপজেলার সদর হাসড়া গ্রামের আবু সাঈদের ছেলে মো. আইয়ুব আলী(২৫)। পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১০টার দিকে আইয়ুব আলী মোটর সাইকেল যোগে সীমাবাড়ী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় বাসস্ট্যান্ড এলাকায় বগুড়াগামী একটি পাথর বোঝাই ট্রাক সিরাজগঞ্জ-ট ১১-০২১১ মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আইয়ুব আলী মারা যান। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে।
শেরপুর থানা ওসি সহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, পাথর বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।





