বগুড়ার কাহালুতে বাস চাপায় আব্দুল জলিল (২৩) নামের এক মটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। আজ বুধবার সকাল ৯ টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালুর কালিয়ার পুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বগুড়া থেকে যাত্রী নিয়ে নওগাঁর দিকে যাচ্ছিল। এসময় কাহালুর কালিয়ার পুকুর এলাকায় নওগাঁ থেকে বগুড়াগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মারা যায়। নিহত মোটর সাইকেল আরোহী নওগাঁ জেলার মান্দা উপজেলার চক ভবানীপুর গ্রামের মোঃ জাবেদ আলীর ছেলে।
খবর পেয়ে কাহালু থানার এস, আই, মুকুল চন্দ্র বর্মন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, ঘাতক বাসটি পালিয়ে গেছে। তবে আমরা বাসটি সন্ধান করার চেষ্টা করছি।





