বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

প্রতীকী ছবি

সারা দেশ

বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১ ফেব্রুয়ারি, ২০২১

বগুড়ায় বিষাক্ত মদপানে ৫ জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে বিষাক্ত মদপান করার পর আজ  ভোর রাতে শহরের পুরান বগুড়া, ফুলবাড়ি ও কাটনারপাড়া এলাকায় এই মৃত্যুর ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- শহরের পুরান বগুড়ার লোকমান হোসেনের ছেলে রাজমিস্ত্রী রমজান আলী (৪০) ও প্রেমনাথের ছেলর সুমন চন্দ্র (৩৮)। শহরের কাটনারপাড়া হটু মিয়া লেনের কুলি শ্রমিক সাজু মিয়া (৫৫) ও বাবুর্চি মোজাহার আলী (৭০) এবং শহরের ফুলবাড়ি সরকারপাড়া এলাকার আব্দুল জলিল (৬৫)।

স্থানীয় এলাকাবাসী জানায়, শহরের তিনমাথা এলাকায় ঋষি (মুচি) পরিবারের ছেলে চঞ্চলের বিয়ের অনুষ্ঠান ছিল রোববার রাতে। সেই উপলক্ষে বিয়ে বাড়িতে আগত লোকজন পাশের এক হোমিও দোকান থেকে অ্যালকোহল কিনে পান করে। রাতে বাড়ি ফিরলে সুমন চন্দ্র, তার বাবা প্রেমনাথ ও চাচা রামনাথ এবং প্রতিবেশী রমজান অসুস্থ হয়ে পড়েন। ভোর রাতে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। মদপানে অসুস্থ দুই ভাই প্রেমনাথ ও রামনাথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া রমজান স্থানীয় একটি ক্লিনিকে মারা যান।

অপরদিকে শহরের কালিতলা এলাকায় রোববার রাতে অ্যালকাহোল জাতীয় মদপান করেন সাজু, মোজাহার ও আব্দুল জলিল। রাতে বাড়ি ফিরলে অসুস্থ হয়ে তিনজনই মারা যান।

বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর তরুণ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজনই কালিতলা বাজার এলাকায় অতিরিক্ত অ্যালকাহোল পান করে অসুস্থ হয়ে বাড়িতেই মারা গেছেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমাযুন কবীর বলেন, যারা মারা গেছেন প্রত্যেকের বাড়িতে পুলিশ পাঠানো হয়। তবে মৃত ব্যক্তিদের পরিবার থেকে বিষাক্ত মদপানে মারা যাওয়ার বিষযটি অস্বীকার করা হয়েছে। তারপরও বিষয়টি নিশ্চিত করতে অনুসন্ধান চালানো হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads