বঙ্গবন্ধুর বায়োপিকে সাব্বির

সংগৃহীত ছবি

শোবিজ

বঙ্গবন্ধুর বায়োপিকে সাব্বির

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৭ নভেম্বর, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে তোফায়েল আহমেদের চরিত্রে অভিনয় করছেন নাট্যাভিনেতা সাব্বির আহমেদ। চরিত্রটিতে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেছেন এই অভিনেতা।  

প্রথম লটের কাজ শেষে ছবিটির দ্বিতীয় লটের শুটিং চলছে ঢাকায়। ঢাকা কলেজে দ্বিতীয় লটের শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেতা। সাব্বির বলেন, ‘গত বছর ২৫ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত  মুম্বাইতে কাজ শুটিং করি। এখন শুটিং করছি বাংলাদেশে।  আমি এতে তোফায়েল আহমেদ ভাইয়ের চরিত্রে অভিনয় করছি। আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে আমার চরিত্রের শুটিং শেষ যাবে আশা করি।’

তোফায়েল আহমেদের মতো ঐতিহাসিক নেতার চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে ভাগ্যবান জানিয়ে সাব্বির বলেন, চরিত্রটির জন্য আমি তার বিভিন্ন সময়ের ভিডিও ফুটেজ, তাকে নিয়ে লেখা বই পড়েছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads