কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মানাধীন ভাষ্কর্য ভাংচুর করার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ।
আজ সোমবার বিকাল ৪টায় উপজেলা শহীদ মিনার চত্বরে এ সমাবেশ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এর আহ্ববায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,শাক্তা ইউপি চেয়ারম্যান হাজি সালাউদ্দিন লিটন,তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, কলাতিয়া ইউপি চেয়ারম্যান তাহের আলী,রুহিতপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল আলী, আওয়ামীলীগ নেতা মীর আসাদ হোসেন টিটু, কেরানীগঞ্জ দক্ষিণ যুবলীগের সভাপতি মাহমুদ আলম,বাস্তা ইউপি চেয়ারম্যান হাজি আশকর আলী, মডেল থানা যুবলীগের আহ্বায়ক মোঃ মনির হোসেন।
সংক্ষিপ্ত বক্তব্যে শাহীন আহমেদ বলেন, যারা দেশে অরাজকতা তৈরির করার উদ্দেশ্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য এর উপর হাত দিয়েছেন তারা এ দেশের শত্রু। তিনি আরো বলেন, যে খানে মৌলবাদ সেখানে প্রতিবাদ, মৌলবাদ, বিএনপি, হেফাজত, জামাত,শিবির, পাকিস্তানের এজেন্ট।
নেতা কর্মীদের মৌলবাদ, বিএনপি, জামাত-শিবির, হেফাজতদের প্রতি সজাগ থাকার আহবান জানান শাহীন আহমেদ।
আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলে প্রায় সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





