গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
আজ বৃহস্পতিবার সকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় টুঙ্গিপাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, উপজেলা চেয়ারম্যান মো: সোলায়মান বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, টুঙ্গিপাড়া থানা অফিসার ইনচার্জ এএফএম নাসিমসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





