জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী মুক্তিকামী বাঙালীর সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের নিরন্তর প্রেরণার উৎস বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে জেলা তথ্য অফিস।
আজ রোববার (০৮ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা তথ্য অফিসে মিলনায়তন কক্ষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরা হয়।
এ সময় জেলা তথ্য অফিসার মোহাম্মদ নূর হোসেনের সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা শামসুল হক জামালী, মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. মোহাম্মদ ফারুক হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদের খতিব, মোয়াজ্জিনে ও খাদেমসহ জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।





