ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নয় বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার উপজেলার পদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোনিয়া এলাকার শিশুদের সাথে বাড়ির অদূরে বনভোজন করতে যেতে চায়। কিন্তু তার মা যেতে বাধা দেন ও বকাঝকা করেন। এতে সোনিয়া অভিমান করে এক পর্যায়ে সবার অগোচরে ঘরের সিলিংয়ের সাথে গলায় ফাঁস দেয়।
নিহত সোনিয়া আক্তার ওই গ্রামের কৃষক শরিফুল ইসলামের মেয়ে ও পদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
সোনিয়াকে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মা ঘরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে মায়ের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
রানীশংকৈল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’





