বর্তমানে দেশে মোট আইন ১১৪৮টি : আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

আইন-আদালত

বর্তমানে দেশে মোট আইন ১১৪৮টি : আইনমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১ জুলাই, ২০১৯

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ১৭৯৯ সাল থেকে ২০১৯ সালের ১০ জুন পর্যন্ত দেশে বর্তমানে ১ হাজার ১৪৮টি আইন প্রচলিত রয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। এরপর প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

জামালপুর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদের আরেক প্রশ্নের জবাবে আনিসুল হক জানান, দেশের বিভিন্ন আদালতে এ বছরের ৩১ মার্চ পর্যন্ত বিচারাধীন মোট মামলার সংখ্যা ৩৫ লাখ ৮২ হাজার ৩৪৭টি।

এদিকে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক সংসদকে জানিয়েছেন, ২০০৮ সাল থেকে ১০০ বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল রোববার রংপুর-১ আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এর আগে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

আনিসুল হক জানান, ২০০৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ও হাইকোর্ট বিভাগে মোট ১০০ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আপিল বিভাগে ৬ জন ও হাইকোর্ট বিভাগে ২৮ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত অধস্তন আদালতে মোট ৮৭৬ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। ৯৯ জন সহকারী জজ নিয়োগের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে। আরো ১০০ জন সহকারী জজ নিয়োগের চাহিদাপত্র পাঠানো হয়েছে। এ পর্যন্ত ২ হাজার ৬৭ জন বিচারককে বিভিন্ন পদে পদোন্নতি  দেওয়া হয়েছে।

এদিন আগামী অর্থবছরের বাজেট পাসের পর সংসদের অধিবেশন আগামী ৭ জুলাই রোববার পর্যন্ত মুলতবি করা হয়। ওই দিন বিকাল ৫টায় আবার সংসদের বৈঠক বসবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads