বর্তমান পরিস্থিতিতে দেশ লকডাউন হওয়া উচিত : হাইকোর্ট

সংগৃহীত ছবি

আইন-আদালত

বর্তমান পরিস্থিতিতে দেশ লকডাউন হওয়া উচিত : হাইকোর্ট

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ মার্চ, ২০২০

বর্তমান পরিস্থিতিতে বিবেচনায় দেশ লকডাউন হওয়া উচিত বলে মত দিয়েছেন হাইকোর্ট।

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা দেয়া হবে সে নির্দেশনা মানতে ও আস্থা রাখার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ নির্দেশনা দেন। সারাদেশে করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের নির্দেশনা চেয়ে এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই মত দেন হাইকোর্ট।

আদালত বলেন, করোনা মোকাবিলায় দল-মত নির্বিশেষে এক হয়ে কাজ করতে হবে। চীনের পাশের দেশ তাইওয়ান হওয়া সত্ত্বেও তারা কীভাবে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে সেই মডেলটি অনুসরণ করতে হবে।

বর্তমান পরিস্থিতিতে দেশে লকডাউন হওয়া উচিত বলেও মনে করেন হাইকোর্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads