চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ এক অভিযানে ৫ রাউন্ড কার্তুজসহ ৩টি আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রধারী সন্ত্রাসী নুর মোহাম্মদকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
১ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে দশটার সময় জেলার বাঁশখালী থানাধীন সরল বাজার এলাকায় পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামি নুর মোহাম্মদ (৩৮)কে আটক করে, তার পিতার নাম মৃত শামসুল ইসলাস, তিনি হাজীরখিল এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়, সে জব্দকৃত অস্ত্র দিয়ে দীর্ঘদিন যাবৎ স্থানীয়ভাবে এলাকায় প্রভাব বিস্তার এবং মাদক ব্যবসায়ীদের মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও বহনে নিরাপত্তা প্রদানের কাজে ব্যবহার করে আসছিল।
গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র এবং গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।





