বাংলাদেশের খবর অনলাইনে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সংগৃহীত ছবি

সারা দেশ

মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বাংলাদেশের খবর অনলাইনে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠনের নির্দেশ

  • কুদরত উল্যাহ, মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ২ ফেব্রুয়ারি, ২০২১

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে সম্প্রতি গত সোমবার দৈনিক বাংলাদেশের খবরে প্রকাশিত ‘‘ডাক্তার-নার্স শূণ্য মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিপাকে রোগীরা’’ শীর্ষক সংবাদ বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

জানা যায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এক পরিপত্রে অফিস আদেশ জারি করে। আদেশে উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে মনোহরগঞ্জ উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লায় গত শনিবার (৩০/০১/২০২১ খ্রিঃ) তারিখ দুপুর একটা হতে দুইটার সময় কোন ডাক্তার-নার্স হাসপাতালে উপস্থিত ছিলোনা এবং অগ্নিদগ্ধ রোগী চিকিৎসা বিহীন ছিলেন মর্মে বাংলাদেশের খবর পত্রিকায় একটি খবর (প্রতিবেদন) প্রকাশিত হয়। ডিজিএনএম হতে উক্ত হাসপাতালে ০৬জন নার্স পদায়ন করা রয়েছে। ফলে হাসপাতালে নার্স থাকার কথা। রোষ্টার ডিউটি অনুযায়ী ২৪ ঘন্টা নার্স তাকার জন্য পর্যাপ্ত নার্সিং জনবল দেয়া হলেও নার্সগণ ঐ দিন কোথায় ছিলো তা জানা প্রয়োজন।

এজন্য জেলা পাবলিক হেলথ নার্স, কুমিল্লাকে আগামী ০৩(তিন) কর্মদিবসের মধ্যে সরেজমিনে তদন্ত করে উক্ত বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads