বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান আর নেই

সংগৃহীত ছবি

জাতীয়

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান আর নেই

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৪ এপ্রিল, ২০২১

বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান খান আর নেই। আজ বুধবার দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শামসুজ্জামান খানকে মানিকগঞ্জে মায়ের কবরে দাফন করা হবে।

বিশিষ্ট এই ফোকলোরবিদের মৃত্যুতে শোক জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল অধ্যাপক শামসুজ্জামান খান করোনা আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads